মরু ভাস্কর
রাসুলুল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি। আপনি আমার মরুতুল্য মনে শীতল বৃষ্টিধারা। আপনাকে পেয়ে আমি, আমার মন উজ্জীবিত, উচ্ছ্বাসিত।
জানেন রাসুলুল্লাহ? প্রায়শই আমার নেত্র পল্লব বেয়ে বৃষ্টির কণাগুলো ঝরে পরে আপনার অভাবে। আপনার দেখা পেতে মন আমার সর্বদা হাসফাঁস করে।
সাদা সাদা কাফনের কাপড় পড়ে কিছু মানুষ কোন এক মরুর দেশে তীর্থ সফর করে। লোকমুখে শুনেছি সেথায় নাকি আপনি শুয়ে আছেন, আর আমাদের নাকি ডাকছেন হাতছানি দিয়ে। আমারও না সেথায় যেথে খুব করে ইচ্ছে হয়।
কিন্তু যেতে তো পারে না এই হতভাগ্য কপাল, সময় আর অর্থলোভের ব্যস্ততার কারণে।
বুঝেছি আমি হতে পারিনি এখনো মরু ভাস্করের পরিপূর্ণ আশেক। তাই বলে কি আপনি আমায় ছেড়ে যাবেন, ক্বিয়ামতের সেই রুহ-কম্পিত ভয়াল কালে?
আমি না পারিনা যেতে, তাই বলে আপনিও দূরে ঠেলে দিবেন! দূর দূর করে তাড়িয়ে দিবেন!
নবী! আমার সমস্ত পূণ্য আমল, আপনার চরণে উৎসর্গিত। আমার জীবন আপনার নামে হোক কোরবান। দয়া করে, করুণা করে হলেও, একটিবার দেখা দিন স্বপ্নে। আপনি চাইলেই হতে পারেন আমার এক আকাশ ভরসা।
ফিদাকা আবি ও উম্মী ইয়া রাসুলুল্লাহ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লেখক- ওয়ালী উল্লাহ আশরাফী
১৬/০৯/২৪ ইং
১২ – ই রবিউল আউয়াল
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন













