১৭ জুলাই ২০২৫
শান্তির সন্ধানে: ভুল পথের দীর্ঘ ভ্রমণ
লেখার সাইজ

শান্তির সন্ধানে: ভুল পথের দীর্ঘ ভ্রমণ

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের অনেক মানুষ ভেবে নিয়েছিল—দ্বিতীয়বারের মতো তারা নতুন করে স্বাধীনতা অর্জন করেছে।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শত শত ছাত্র শহিদ হওয়ার বিনিময়ে বাংলাদেশকে যেন এক সৈরাচার মুক্ত ভূখণ্ডে পরিণত করা হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম ও দুঃশাসন থেকে দেশটি মুক্ত হয়েছে—এমনটাই ভাবা হচ্ছিল।

কিন্তু সত্যিই কি তাই? আমরা কি আজও স্বাধীন?

৫ আগস্ট, ঈশ্বরগঞ্জ ইসলামপুর মাদ্রাসার ক্লাসে বসে আমি এক ছাত্র ভাইয়ের সঙ্গে বলেছিলাম—

“আওয়ামী লীগের পতন হয়েছে, বাংলাদেশ যেন মুক্ত হয়েছে জুলুম ও দুর্নীতির করালগ্রাস থেকে। আমরা স্বাধীনতা অর্জন করেছি!”

কিন্তু কথাটি হয়তো সম্পূর্ণ সত্য নয়।

বরং বলা যায়—তাগুতের একটি দল থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু এখনও চারপাশে অনেক অন্ধকার ও ভয়াবহ শক্তি ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা আবারও জুলুম, নির্যাতন ও দুঃশাসন কায়েম করবে।

আজকের বাস্তবতায় তা আরও স্পষ্ট হয়ে উঠছে।

ছোট ছোট মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, মা-বোনদের ইজ্জত লুট হচ্ছে, নিরীহ ইমামদের হত্যা করা হচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে।

কয়েকদিন আগেই দিবালোকে এক ব্যক্তিকে রাস্তায় পাথর মেরে হত্যা করা হয়েছে।

কেন ঘটছে এসব?

৫ আগস্ট যারা জীবন উৎসর্গ করেছিলেন, তারা চেয়েছিলেন বাংলাদেশকে সৈরাচার মুক্ত করতে, মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে।

(আল্লাহ তাদের শহিদী মর্যাদা কবুল করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।)

তাহলে প্রশ্ন উঠে—এই মানুষগুলো কি সত্যিই আজ নিরাপদ?

দুঃখজনকভাবে উত্তর হচ্ছে—না।

যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানে, তারা বোঝে—শান্তি ও সুশাসন কখনো কেবল গণতন্ত্রের মাধ্যমে আসে।

যে দলই আসুক, এমনকি ইসলামী ব্যানারে আসা দলও যদি তাগুতি কাঠামোর ভেতরে কাজ করে, প্রকৃত শান্তি ও নিরাপত্তা তখনো প্রতিষ্ঠিত হবে না।

যতদিন না ইসলামি ইমারত প্রতিষ্ঠিত হয়, ইসলামি শাসন চালু হয়, আকাশে কালিমার পতাকা উত্তোলিত হয়—ততদিন দেশে প্রকৃত শান্তি আসবে না।

এর বাস্তব উদাহরণ আফগানিস্তান।

তারা বিশ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে হাজারো শহিদের রক্তের বিনিময়ে ইসলামি ইমারত প্রতিষ্ঠা করেছে।

আজ তারা কুরআনের আলোকে শাসন করছে, মা-বোনসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করছে, এবং ধীরে ধীরে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলছে।

অতএব, বোঝা যায়—শান্তি ও সুশাসনের একমাত্র পথ হলো ইসলামি ইমারত প্রতিষ্ঠা।

দুঃখের বিষয় হলো, আমরা সবাই দেশে শান্তি চাই, কিন্তু যে পথ দিয়ে সেই শান্তি আসবে, সেই পথকে এড়িয়ে চলছি।

বরং পশ্চিমাদের তৈরি ভুল পথের অনুসরণ করে নিজেদের অন্ধকারে ঠেলে দিচ্ছি।

যেমন, নাপাক পানিতে হাজার বার গোসল করলেও শরীর পবিত্র হয় না,

তেমনি ভুল পথে আজীবন চেষ্টা করলেও শান্তি ও সুশাসন ফিরে আসবে না।

আল্লাহ আমাদের সকলকে সত্য উপলব্ধির তাওফিক দান করুন। আমিন।

—তাওহীদুল ইসলাম।

শিক্ষার্থী, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।