১৪ জুলাই ২০২৫
অন্তরের প্রশান্তি
লেখার সাইজ

অন্তরের প্রশান্তি

পৃথিবীর সব মানুষই চায় শান্তিময় জীবন। শান্তির জন্য প্রত্যকটা মানুষ ছুটে চলেছে প্রতিনিয়ত, প্রতিদিন আসলে কি তারা নিজেদের জীবন শান্তিময় করে তুলতে পারছে? না, পারছে না কারণ তারা অনেকেই জানে না আসল শান্তি কোথায়! টাকা আর সম্পদের পিছনে ছুটে চলা পৃথিবীর অর্ধেক মানুষই জানে না আসলে কোথায় আছে আসল শান্তি!

এই যে আমরা প্রতিনিয়ত টাকা আর সম্পদের পিছনে ছুটে চলেছি, আসলেই কি টাকা আর সম্পদ আমাদের শান্তি এনে দিতে পারবে? উত্তরটা নিঃসন্দেহে হবে “না”! টাকা আর সম্পদ আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু টাকা আর সম্পদ কখনোই আমাদের অন্তরের প্রশান্তি দিতে পারবে না।

ছোট্ট একটা জীবন আমাদের। এই ছোট্ট জীবনে প্রচুর সম্পদের কোনো প্রয়োজন নেই, অল্প কিছু সম্পদ থাকলেই দিব্বি এই জীবনটা পার হয়ে যাবে। তাহলে আমরা কেন এই সম্পদের পিছনে এইভাবে ছুটছি? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কেউ? জানি দিতে পারবেন না, কারণ এর উত্তর আপনাদের কাছে নেই।

যে সম্পদের পিছনে আপনি আমরা ছুটছি সেই সম্পদ কখনোই আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারবে না, কখনোই না।

এখন প্রশ্ন হলো তআসল প্রশান্তি কোথায় পাবেন? আসল প্রশান্তি যদি পেতেই চান তাহলে ছুটে যান আল্লাহর পথে। আসল প্রশান্তি সেখানেই পাবেন, ইনশাআল্লাহ। প্রতিদিন যে আপনাকে ৫ বার ডাকা হয় সেই ডাকের জবাব না দিয়ে কি কখনো সফল হওয়া যায়, বলুন তো? শান্তির জন্য সম্পদের পিছনে না ছুটে আল্লাহর ডাকে সাড়া দেন দেখবেন জীবনে আসল শান্তি ফিরে পাবেন যা লক্ষ লক্ষ টাকার সম্পদও আপনাকে দিতে পারবে না।

লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর সম্পদ আপনাকে আমাকে এতো প্রশান্তি এনে দিতে পারবে না যা আপনি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে পাবো। এখনো সময় আছে ফিরে আসুন কল্যাণের দিকে, ফিরে আসুন শান্তির দিকে, ফিরে আসুন আপনার রবের দিকে। একমাত্র আল্লাহই পারেন আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে দিতে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

“যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহ তাকে শান্তি দান করেন” [তিরমিজি, হাদিসঃ ৩৩৭৫]

মাহজাবীন করিম আনিকা

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।