তারিখ
দাগ কেটে রেখেছি আমি
এই বছরের পঞ্জিকাতে,
ক্ষ্যাপা মেঘ জমাট বেঁধেছে
কেবলই বাকি ঝড় আসাতে।
দাবার গুটি সাজিয়ে রেখেছি
খেলার সাথি নেইকো পাশে,
নিজের সাথে খেলছি নিজে
আবোল-তাবোল চালছি বসে।
একের পর এক দাগ কাটছি
প্রতি মাসের তেইশ তারিখে,
বড় খোকা শেষ বলেছিলো
নিয়ে যাবে আবারও বাড়িতে।
বৃদ্ধাশ্রমে আজ পাঁচটি বছর
দেয়নি কেউ দেখা,
২৩ তারিখ আসছে প্রতি মাসে
এটাই ভাগ্যে লেখা।
রিয়াজ উদ্দিন
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন
নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।







