১৫ জুলাই ২০২৫
অপেক্ষা
লেখার সাইজ

অপেক্ষা

তুমি ফিরবে না জেনেও,
কত প্রহরে শতগুচ্ছ হাতে,
দাঁড়িয়ে আছি অপেক্ষাতে।

হৃদয়ের পথচিহ্ন ধরে,
আজও শব্দ গুনে যাই বাতাসে।
তোমার পায়ের চিহ্ন বুঝি ফিরে আসবে!

আকাশ বদলায়, দিন ফুরোয়,
রাত্রি নামে, সূর্য উদয়
তবু আমি দাঁড়িয়ে সেই পুরোনো ঘাটে,
তুমি ফিরবে, তুমি আসবে বলে।

~এ. আর. আবির

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।