ব্যবহারের শর্তাবলী
পাঠক এবং ভিজিটরদের স্বাগত জানাচ্ছি, নবীন ম্যাগাজিন ব্যবহার সংক্রান্ত শর্তাবলী পাঠে। ওয়েবসাইট ও নবীন ম্যাগাজিনের যাবতীয় কার্যক্রম অনুযায়ী উল্লিখিত শর্তাবলীতে প্রয়োজনমতো সময়ে পরিবর্তন আসতে পারে। নবীন ম্যাগাজিনের সকল কন্টেন্টের প্রাইভেসি সংক্রান্ত তথ্যাদি ‘প্রাইভেসি পলিসি’-তে সংযুক্ত রয়েছে।
মেধাস্বত্ব
নবীন ম্যাগাজিনের লোগো, কন্টেন্ট, কপিরাইট, ছবি, ডোমেইন নাম, অডিও, ভিডিওসহ যাবতীয় সম্পত্তি নবীন ম্যাগাজিন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। সুতরাং, নবীন ম্যাগাজিন তার যাবতীয় সম্পত্তির সংরক্ষণে প্রয়োজনে আইনি সহায়তা নিতে প্রস্তুত।
ব্যবহারকারীর লক্ষণীয়
নবীন ম্যাগাজিনে প্রকাশিত কন্টেন্ট, ছবি, অডিও, ভিডিওসহ যাবতীয় বিষয়াদি বৈধ পন্থায় ব্যবহার করতে পারবেন। নবীন ম্যাগাজিনে প্রকাশিত লেখা যে কেউ তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেইজ কিংবা রিলেটেড গ্রুপে শেয়ার করতে পারবেন। কোনো কন্টেন্ট কপি হলে সেক্ষেত্রে অবশ্যই লেখাসূত্র উল্লেখ করতে হবে।
অননুমোদিত ও নিষিদ্ধ বিষয়ক শর্ত
দেশের স্বার্থবিরোধী কোনো প্রকার কার্যক্রমে নবীন ম্যাগাজিন কখনো জড়াবে না। এ ধরনের আরও বিষয়, যেমন— বর্ণবাদ, পারস্পরিক উদ্দেশ্যপূর্ণ আক্রমণ, রাজনৈতিক দ্বন্দ্ব, হুমকি, অন্যের গোপনীয়তা, প্রতারণামূলক এবং অশালীনতা উসকে দেওয়ার কাজে নবীন ম্যাগাজিন তার লেখকগোষ্ঠীকে উৎসাহিত করবে না। এ গোত্রীয় কোনো কন্টেন্ট প্রকাশে নবীন ম্যাগাজিন বিরত থাকবে।
কন্টেন্ট স্থায়িত্ব শর্ত
উদ্ভূত যেকোনো খারাপ পরিস্থিতিতে নবীন ম্যাগাজিন তার যেকোনো কন্টেন্ট পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সরিয়ে ফেলতে পারে। নবীন ম্যাগাজিনের সরিয়ে ফেলা কন্টেন্ট ব্যবহার অযোগ্য বলে গণ্য হবে। এ সংক্রান্ত কোনো বিষয়ে নবীন ম্যাগাজিন কারও কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে না।
কাজের ধরন
নবীন ম্যাগাজিন শুধুমাত্র শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা বিষয় নিয়ে কাজ করবে। যেকোনো সমাজ বাস্তবতার সাথে তাল মেলানোর চেয়ে স্রোতকে পাল্টে দিতে কাজ করবে। তবে তা আইন বহির্ভূত কোনো পন্থাকে প্রশ্রয় দেবে না। দেশীয় সংস্কৃতিকে নবীন ম্যাগাজিন অত্যন্ত গুরুত্বের সাথে বহন করে এগিয়ে যাবে। বিদেশি সাহিত্য, সংস্কৃতির যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু টেনে আনবে।
সংবাদ সংক্রান্ত
নবীন ম্যাগাজিন কোনো সাধারণ সংবাদ মাধ্যম নয়। ঘটে যাওয়া কোনো ইভেন্টের সংবাদ প্রকাশ করে না। পাঠকদের সুবিধার্থে অনুষ্ঠিতব্য সংস্কৃতি বিষয়ক দেশীয় প্রোগ্রামগুলোর আগাম সংবাদ প্রকাশ করবে। তথ্যসূত্রে সংশ্লিষ্ট সংগঠনের সহায়তা নেওয়া হবে। একই সূত্রে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তি ভিন্ন ভিন্ন মাধ্যমে যাওয়ায় কোনো সংবাদ অনেকাংশে মিলে যেতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন উঠলে নবীন ম্যাগাজিন কোনো প্রকার দুঃখ প্রকাশ করবে না।
লেখক ও লেখাসূত্র
নবীন ম্যাগাজিন সম্মানিত লেখকদের কাছে লেখা আহ্বান অব্যাহত রাখবে। যেকোনো বিষয়ে প্রয়োজনীয় লেখাটি পূর্বপ্রকাশিত হলে লেখক অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন। কিংবা নবীন ম্যাগাজিন টিম এরূপ কোনো লেখা সংগ্রহ করলে অনুমতিপূর্বক পূর্বসূত্র উল্লেখ
