৫ জুলাই ২০২৫
চাহিদা – অনিক হাসান উদয়
লেখার সাইজ

চাহিদা – অনিক হাসান উদয়

শীর্ষ ক্ষুৎ-প্রতিযোগী মম প্রাণ,

মূর্খের চাদরাবৃত্ত নকশাল-সত্তা।

ভূখের বহ্নিতে ঝলকিত মোর
বিবস্ত্র, ফুটো চামড়া;
অপথ্যে গড়া হাড্ডিসার দেহ,
পুঁথিহীন মস্তিষ্ক—আমি মূর্খ।

“চাহিদা” নামক ব্যাঘ্র,
খাঁচায় পুরে তালাবদ্ধ।
জ্বলক্ষুৎ-দীপ্ত অঙ্গারে
শিক্ষা-প্রদীপ জ্বেলেছি;
ব্যাধি নিয়ে মম স্নায়ুতে
বিনোদন আমি পেয়েছি।

পৃথিবীর এক অলীক দর্শন—
“বেঁচে থাকার কারণ ‘চাহিদা’।”

লেখায় : অনিক হাসান (উদয়)

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

১টি মন্তব্য

খালেদ৬ দিন আগে

খুব সুন্দর

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।