৩ জুলাই ২০২৫
রাষ্ট্র
লেখার সাইজ

রাষ্ট্র

চাল ভিক্ষা করতে বেরিয়েছি

গতসন্ধ্যার বেঁচে যাওয়া ভাত ছুড়ে
প্রভু বললো—

খে লে। জকুঁচ সাফ করদে!

যতই গিলছি ভাত নামছে না পেটে
এক গদলা বমির মাঝে দেখি—

সমূহ রাষ্ট্রের অবকাঠামো এখানে
রক্ত
পিণ্ডজল
একটা আত্মা

বললাম— স্বীকৃতি চাই না।

ভাতার পয়সা দিয়ে পাতপুরে বীর্য খাও তোমরা
তবুও এইটুকু বলো—
ছোকরাটা অযথা শহিদ হতে গেলো কেন

উৎসর্গ— শহিদ নুর মুস্তফা

আমরা তার স্বীকৃতি চাই।

লেখক – মাহমুদ হুজাইফা

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।